আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ 


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ (নরসিংদী)



             আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে সারাদেশের মতো নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের সকল কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।


                              ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার  সকাল থেকে পলাশ উপজেলা পরিষদের হলরুম থেকে  কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন এবং তা নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেন।

পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর জানান, নরসিংদী-২ (পলাশ) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ২৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এই আসনে মোট ৯১টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনী এলাকাটি ৭টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।


                  পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দায়িত্বে থাকবেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।


                 নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১০ ঘন্টা ২৬ মিনিট আগে