আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী ড. আবদুল মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী ড. আবদুল মঈন খান 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পলাশ উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,  এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।


                   সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী  ড.আবদুল মঈন খান ৯২,৭৩৯ ভোট পেয়েছেন।


               তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমজাদ হোসেন  পেয়েছেন ৫৫,৯৩৩ ভোট। 


                     জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার তুষার  পেয়েছেন ১৯,৫৩৬ ভোট।


               এই আসনটিতে পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন এবং মোট ভোটকেন্দ্র ৯১টি।


                             নরসিংদী -২ (পলাশ) সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ গ্রহণ  করেছেন। এ আসনে ৯১টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


                                বৃহস্পতিবার রাতে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।


Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১০ ঘন্টা ২৬ মিনিট আগে