আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

পলাশে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

পলাশে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                              নরসিংদী পলাশ ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামের  মিনি ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। 


                      ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার ভোরে পাঁচদোনা টঙ্গী  সড়কের ঘোড়াশাল বাইপাস এলাকায়  এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার  লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গী হাজি মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 


                     সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন মা আকলিমা বেগম। এসময় তার আহাজারিতে চারপাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


                        পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্য বোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছে। এসময় চালক ট্রাকটি থামিয়ে পাশের একটি দোকানে চা পান করছিলেন। আর হেলপার আকাশ মিয়া ট্রাকের নিচে ডান পাশে দাঁড়িয়ে মালামাল বাঁধা ঠিক মতো আছে কি না তা দেখছিলেন। 


                                এমন সময় বিপরীত পাশ থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ডভ্যান ওই মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়।এতে করে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যায়। 


                       খরব পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। ‎পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১০ ঘন্টা ২৫ মিনিট আগে