বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ভোরে 'জয় বাংলা' স্লোগানে আ.লীগ কার্যালয় উদ্বোধন, বিকেলে 'আ.লীগের ঠিকানা এই বাংলায় হবে না' স্লোগানে 'পাবলিক টয়লেটের' ব্যানার !

জামালপুরের বকশীগঞ্জে উদ্বোধন করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  'পাবলিক টয়লেটের' ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জুলাই ঐক্যের নেতা-কর্মীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নামফলকের ব্যানার আগুনে পুড়ে ফেলে। পরে 'আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না' স্লোগান দিয়ে কার্যালয়ের দেওয়ালে 'পাবলিক টয়লেটের' ব্যানার সাঁটিয়ে দেয়। এর আগে ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে 'জয় বাংলা' স্লোগানে উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়নে সারমারা বাজারে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বগারচর ইউনিয়নে জয়বাংলা' স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যালয় উদ্বোধন করেন। 

এসময় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।' 'শেখ শেখ মুজিবু, লও লও সালাম।' 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সফল হোক, সফল হোক।' 'একুশে ফেব্রুয়ারি সফল হোক, সফল।' 'ওই সালাম-শফিক-জব্বার ভাই, আমরা তোমায় ভুলি নাই।' 'শহীদের রক্ত, বৃথা যেতে দেব না' ইত্যোকার নানাবিধ স্লোগান দেয় তাঁরা।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাষা আন্দোলনে শহিদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম,  ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ।

দলীয় কার্যালয় উদ্বোধনসহ দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বকশীগঞ্জ থানা-পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে  জুলাই ঐক্যের পক্ষে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। বিকেলে বিএনপি নেতা-কর্মীরাও বিক্ষোভ মিছিল করে। 

বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, 'ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে দলীয় পতাকা উত্তোল করেছে। সেখানে পাবলিক টয়লেটের ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন কল মোবাইল ফোনে বলেন, 'আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


আরও খবর




6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে