আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

যশোর জেনারেল হাসপাতালে রোগী 'শিকার' কালে দুই দালাল গ্রেপ্তার

যশোর সরকারি হাসপাতালের বহিঃবিভাগ থেকে রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর সদরের চাঁচড়া এলাকার আব্দুল মান্নান (৫০) এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সুমন (৪০)।প্রতারণার জাল ভুক্তভোগী যুবক রাকিব (২৪) মনিরামপুরের কাশিপুর গ্রাম থেকে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই দালাল রাকিবকে ভালো ডাক্তার ও দ্রুত পরীক্ষার কথা বলে কৌশলে শহরের 'ডাক্তার ল্যাব সেন্টার' নামক একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসার নামে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়।

আইনি ব্যবস্থা প্রতারণার শিকার হয়ে রাকিব পুলিশকে বিষয়টি জানালে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মান্নান ও সুমনকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে অভিযুক্তরা থানা হেফাজতে রয়েছে। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও খবর