আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

বাঘারপাড়ায় বিএনপির দুই পক্ষের পাল্টা-পাল্টি সমাবেশ: ১৪৪ ধারা শেষে স্বস্তিতে জনপদ

যশোরের বাঘারপাড়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট চরম উত্তেজনা নিরসনে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা আজ বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে। একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ সংলগ্ন এলাকায় বিএনপির দুটি বিবদমান পক্ষ একই সময়ে সমাবেশ ও কর্মসূচির ডাক দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় রণসাজে অবস্থান নেয় উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জরুরি ভিত্তিতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।নিষেধাজ্ঞা চলাকালীন স্বর্ণপট্টি মোড়, চৌরাস্তা, উপজেলা মোড় ও এর আশপাশে সব ধরনের গণজমায়েত, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ এবং মাইক ব্যবহার নিষিদ্ধ ছিল।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের কৌশলগত পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ফোর্স । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বিকেল সাড়ে ৩টায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।বর্তমানে ১৪৪ ধারা তুলে নেওয়া হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে। সাধারণ মানুষের চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

আরও খবর