প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার পেল পৌনে ৬ কোটি টাকার অনুদান

‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’—এই রূঢ় বাস্তবতাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন।জেলা ভিত্তিক চেক পেল যশোরের ৬৯টি পরিবার।ঝিনাইদহের ৬২টি পরিবার।মাগুরা জেলার ১৯টি পরিবার।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান জানান, বর্তমান সড়ক দুর্ঘটনার প্রায় ৭০ শতাংশই মোটরসাইকেল কেন্দ্রিক। এই ঝুঁকি কমাতে সরকার নতুন নিয়ম করতে যাচ্ছে। এখন থেকে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে দুটি বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদান করতে হবে—এমন একটি প্রস্তাবনা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি চালকদের জীবন রক্ষায় ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের কঠোর আহ্বান জানান।যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।অনুষ্ঠানে বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক ও পথচারী উভয় পক্ষকেই আরও সচেতন হওয়ার অনুরোধ জানান।


আরও খবর