আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

'সমাজ দৃষ্টি তালজাংগা' সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2026 11:01:15 pm


বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে আড্ডা আর গল্পে এক ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজক ছিলো সমাজের নানা শ্রেণি পেশার প্রবীণ মানুষদের নিয়ে গঠিত "সমাজ দৃষ্টি তালজাংগা" নামের একটি সংগঠন। 

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাংগা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকলকেই টুপি ও তসবিহ বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন তালজাংগা ইউনিয়নবাসীর প্রিয় মানুষ ও বিশিষ্ট ব্যবসায়ী মো: হুমায়ুন কবির। তিনি বলেন, সমাজের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমি সমাজের ধনাট্য ব্যক্তিদের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি। 


ইফতার ও দোআ মাহফিলে উপস্থিত ছিলেন 

তালজাংগা রাজ চন্দ্র রায় হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক ওয়াদুদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মো: সিদ্দিকুর রহমান রিপন, সাবেক ব্যাংকার মো: আজাহারুল ইসলাম, ডা: সিরাজুল ইসলাম ও প্রাক্তন বিজিবি সদস্য মো: আব্দুস সামাদ দুলাল। এছাড়া তালজাংগা ইউনিয়নের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


প্রসঙ্গত, সমাজ দৃষ্টি তালজাংগা সংগঠনের কার্যক্রম তালজাংগা ইউনিয়নব্যাপী।সংগঠনটির মূল উদ্দেশ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

আরও খবর