আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

হাতিয়ায় আলোর মশালের ঈদ উপহার বিতরণ

হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে লাচ্ছা সেমাই, চিনি, বাংলা সেমাই, সুজি, নুডলস, গুড়া-দুধ, সাগুদানা রয়েছে বলে জানান তারা।

আলোর মশালের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, সোহেল রানা, উপদেষ্টা সাহাদাত হোসেন রাজা, রাজিব উদ্দিন, মো. সোহাগ উদ্দিন।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মিশকাত আল মামুন, হুমায়ুন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান, প্রচার সম্পাদক রবিন উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক অমিদ হাসান সোহাগ, কার্যকরী সদস্য সুমন হাওলাদার প্রমুখ।
Tag
আরও খবর