নিয়ামতপুর থানার নবাগত ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
নিয়ামতপুর নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ৫ টায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বর্তমান প্রতিনিধি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকে কন্ঠ জেলা প্রতিনিধ আইনুল হক, সহ- সভাপতি ও দৈনিক রাজ বার্তা প্রতিনিধি মোফাজ্জেল হোসেন, কোষাধক্ষ্য ও দৈনিক আজকে বসুন্ধরা প্রতিনিধি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ও বাংলা এফএম রেডিও প্রতিনিধি শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক উত্তর কোণের প্রতিনিধি সেলিম, দপ্তর সম্পাদক ও দৈনিক স্মার্ট বাংলা প্রতিনিধি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সিরাজুল ইসলাম দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি সনজিত দাস, দৈনিক দেশ চিত্র প্রতিনিধি নূরনবী, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জাবেদ আলী প্রমুখ।
এ সময় নবাগত ওসি মাহবুব রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সবধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
নুরনবী হাসান
০১৭৭১০০১৩১১
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে