রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই প্রতিমন্ত্রীর পরিদর্শন, উপাচার্যের সঙ্গে মতবিনিময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, একাডেমিক অগ্রগতি এবং চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারের দুই প্রতিমন্ত্রীর এই সফর বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। একাডেমিক কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।

এদিকে সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, স্বল্প সময়ের সফর হলেও প্রতিমন্ত্রীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়েছেন। একই সঙ্গে উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

মতবিনিময় সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর