আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ

গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৩ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। চাল বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের সহায়তায় এই চাল বরাদ্দ দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলার মোট ৪টি ইউনিয়নের ১ হাজার ১০০ জন নিবন্ধিত জেলে এই কর্মসূচির আওতায় জনপ্রতি ১৬০ কেজি করে চাল পাচ্ছেন। এর মধ্যে উজানচর ইউনিয়নের ২৮০ জন জেলের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা জানান, , “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জাটকা সংরক্ষণে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময়ে বিকল্প সহায়তা পায়, সে লক্ষ্যে এ চাল বিতরণ করা হচ্ছে। এতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়বে এবং ইলিশের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।” তিনি আরও বলেন, সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলতে আরও উৎসাহিত হবে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৪ ঘন্টা ৩২ মিনিট আগে