আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম




‎                                নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে আকরাম হোসেন তার বাড়ির ছাদ কৃষিতে গড়ে তুলেছেন  ব্যতিক্রমধর্মী এক বাগান। যেখানে চাষ হচ্ছে ৪৫ টি বিদেশি জাতের আঙ্গুর ফল। প্রতিটি গাছে থোকায় থোকায় নানা রঙের আঙ্গুর ফল, যা দেখে এলাকার স্হানীয় জনগণ মুগ্ধ হচ্ছেন। তিনি  একসময় শুধুই শখের কারণে বাগান শুরু করলে ও  এখন তা এলাকায় হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার।

‎                    ঘোড়াশালের যুবক আকরাম হোসেন তার চাকরির পাশাপাশি নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন এই বাগান। শখের বশে শুরু করা আঙ্গুর বাগানে মাত্র এক বছরের মধ্যেই তিনি অভাবনীয় সফলতা পেয়েছেন।

‎                   ২০২৪ সালের এপ্রিল মাসে ঘোড়াশালে জিও ব্যাগে চারা রোপণ করেন আকরাম। নিয়মিত পরিচর্যা ও সঠিক পদ্ধতি অনুসরণ করায় মাত্র এক বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। এবার নিয়ে টানা ২ বছর ধরে ঘোড়াশালে তার বাড়ির ছাদে আঙ্গুর চাষ করছেন তিনি। এখন তার বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর ফল।

‎                  আঙ্গুর চাষী আকরাম হোসেন জানান, আমার বাগানে লোরাস, ভেলেজ,ডিক্সন,বাইকুনুর, ট্রান্সফিগারেশন, ভেলোদর, লুচিস্টিজ, একেলো, একাডেমিক, রেবেকা, এনজেলিকা, আলফা, ডাসুনিয়া,স্পাইস ও চকলেটসহ প্রায় ৪৫ টি উন্নত জাতের আঙুর রয়েছে। জাতগুলো বেশিরভাগই রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের। তিনি জানান, কৃষি বিভাগের সহযোগিতা পেলে বানিজ্যিকভাবে বড় পরিসরে আঙ্গুর চাষ করতে পারবো বলে আশা রাখি।

‎           স্থানীয় যুবক সাইফুল ইসলাম জানান, ছাদে এভাবে আঙ্গুর চাষ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে। আঙ্গুরগুলো খুবই সুমিষ্ট। কীটনাশক ছাড়াই আঙুর চাষে তিনি সফলতা পেয়েছেন এটা আমাদের জন্য অনুপ্রেরণা যোগাবে। এটি দেখে আমরা আঙ্গুর চাষে আগ্রহী হচ্ছি।

‎                      এলাকাবাসী জানান, অনেকেই এখন আকরামের ছাদ বাগান দেখতে আসছেন এবং তার কাছ থেকে চাষের কৌশল শিখছেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে ছাদভিত্তিক আঙ্গুর চাষ ভবিষ্যতে সম্ভাবনাময় বাণিজ্যিক খাতে পরিণত হতে পারে বলে মনে করছেন তারা।

‎               এ বিষয়ে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আঙ্গুর বাগান সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

আরও খবর