বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গতকাল ৮ই জুন (সোমবার) রংপুরের তারাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 'হাঁসের বাচ্চা বিতরণ ও লালন-পালন প্রশিক্ষণ-২০২৬। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রংপুর-২ অঞ্চল কর্তৃক এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। 


​উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে একঝাঁক গ্রামীণ উদ্যোক্তা ও সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণের পাশাপাশি তাদের আধুনিক পদ্ধতিতে হাঁস লালন-পালনের ওপর ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণে হাঁস পালন একটি অত্যন্ত লাভজনক ও টেকসই খাত। 


​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) রংপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান, তারাগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক ওয়াসিম আকরাম, রংপুর জেলা সমন্বয়কারী (বিডিসি) গোলাম মোস্তফাসহ স্থানীয় পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তারা সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, হাঁস পালন শুধু পারিবারিক পুষ্টিই নিশ্চিত করবে না, বরং নিয়মিত বিক্রির মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও বড় ভূমিকা রাখবে। 


​প্রশিক্ষণ শেষে স্থানীয়দের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে এধরণের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর