বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত

বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন


সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ।


সোমবার (৮ জুন) সংগঠনটির পুরস্কার মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ড. মনজুর এলাহী (ঢাকা), কবিতায় জাকির আবু জাফর (ঢাকা) ও মো. শহিদুর রহমান (সাতক্ষীরা), শিশুসাহিত্যে হারুন ইবনে শাহাদাত (ঢাকা), সংগীতে আমিরুল মোমেনীন মানিক (ঢাকা), গবেষণায় ড. মনোয়ারুল ইসলাম (ঢাকা), ফররুখ গবেষণায় মুহাম্মদ জাফর উল্লাহ (চট্টগ্রাম), প্রবন্ধে ড. শাহনাজ পারভীন (যশোর), সংগঠক হিসেবে মো. রবিউল বাশার (কালিগঞ্জ, সাতক্ষীরা), সমাজসেবায় সিদ্দিকুর রহমান বকুল (শ্যামনগর, সাতক্ষীরা), ছড়ায় মাহবুবুর রহমান বুলবুল (শ্যামনগর, সাতক্ষীরা), সম্পাদনায় সীমান্ত আকরাম (ঢাকা), সাংবাদিকতায় মো. আফজাল হোসেন (কালিগঞ্জ, সাতক্ষীরা) এবং নাট্যসাহিত্যে আব্দুল ওহাব আজাদ (সাতক্ষীরা) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।


সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রামের গুণীজনদের এক মঞ্চে এনে সম্মানিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পরিসরে তুলে ধরার একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


বাঁধনহারা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে অবদান রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সূচক ও অবদান মূল্যায়নের ভিত্তিতে মনোনীতদের নির্বাচন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ, স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।


বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের সম্মাননা উদ্যোগ দেশের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের চর্চাকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।


উল্লেখ্য, বাঁধনহারা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য-সংস্কৃতি চর্চা, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটি দুই যুগ পূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন ও ‘বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫’ আয়োজন করে দেশব্যাপী আলোচনায় আসে। ওই আয়োজনে ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছিল।

Tag
আরও খবর