ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না

লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ

লালপুরের পদ্মা চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে একটি স্পিডবোট থেকে আজিজুল হক ওরফে জরু মাস্তান (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আজিজুল হক ওরফে জরু মাস্তান নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে। ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে রাজশাহী জেলার বাঘা থানা, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এবং নাটোর জেলার লালপুর থানার সীমান্তবর্তী চরে গোলাগুলির একটি ঘটনা ঘটে। ওই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নাটোর অংশে একটি স্পিডবোটে মরদেহটি পাওয়া গেলে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তা উদ্ধার করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag
আরও খবর




deshchitro-6a27f9bceee0d-090626053212.webp
কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

২ ঘন্টা ৩৭ মিনিট আগে