আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

বিপদের সময়ের তিন আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2023 12:49:56 am

প্রতীকী ছবি

◾ শায়খ ওবাইদুল্লাহ 


প্রাকৃতিক দুর্যোগসহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন। মানুষ যত উপায়ই অবলম্বন করুক, আল্লাহ না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলাম অবশ্যই সম্ভাব্য সব উপায়-উপকরণ অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে দোয়া করাও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা এখানে তুলে ধরা হলো— 


•• এক. দোয়া পড়া


বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট দোয়া হলো দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস (সা.)-কে তিনি মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো—লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র; আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সুরা আম্বিয়া: ৮৭)


•• দুই. তওবা করা


গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ পৃথিবীতে বিপদ-আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতেরই কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম: ৪১)


•• তিন. দান-সদকা করা


হজরত ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) তাঁর শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান-সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এ ছাড়া দান-সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে। মহানবী (সা.) বলেন, ‘দান-সদকায় বালা-মুসিবত দূর হয়।’ (তিরমিজি)


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর



6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে