ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাবি ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-08-2022 06:40:58 pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এ ইউনিটে গড় পাশের হার ৫৫ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে বি ইউনিটে গড় পাশের হার ৪০ দশমিক ৯৩ শতাংশ। মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সে এই দুই ইউনিটের ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এসময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এবং এ ইউনিটের প্রধান সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন সহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, গুণগত মানের প্রশ্ন তৈরি ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ভুল যাচাই-বাছাই শেষে সঠিক ফলাফল প্রকাশ করা এক মহাযজ্ঞ। সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমনকি এ ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলে জানান উপাচার্য। 

এ ইউনিটে ৫৫ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০। গ্রুপ-২ এ পাশের হার ৫৯ দশমিক ৭৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৬২ দশমিক ৩৩ ও সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ১৫। গ্রুপ-৪ এ পাশের হার ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৬৫। 

অন্যদিকে বি ইউনিটে ৪০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৫ দশমিক ৭০। গ্রুপ-২ এ পাশের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ১০। গ্রুপ-৩ এ পাশের হার ৩৬ দশমিক ৮৫ ও সর্বোচ্চ নম্বর ৭৪ দশমিক ১০। 

২০২১-২২ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১  হাজার ৯০ জন শিক্ষার্থী। গড় উপস্থিতর হার ছিল ৯০ দশমিক ৮৬ শতাংশ। অপর দিকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৭ জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। গড় উপস্থিতর হার ছিল ৮৭ দশমিক ২২ শতাংশ। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে। 

Tag
আরও খবর