প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

ডিমের কুসুম খাওয়ার ৫ উপকারিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2023 01:35:31 pm

সংগৃহীত ছবি

◾ স্বাস্থ্য কথা ডেস্ক


পুষ্টিকর খাবারের তালিকায় অন্যতম হলো ডিম। কম খরচে প্রোটিনের উৎস হিসেবে ডিমের নামও আসবে সবার আগে। প্রায় প্রতিদিনই ডিম খাওয়া হয় সব বাড়িতেই। এদিকে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অনেকে ডিমের কুসুম বাদ দিয়ে খান। সাদা অংশ খেয়ে রেখে দেন কুসুমের অংশটুকু। কিন্তু বিশেষজ্ঞরা এতে সায় দিচ্ছেন না। তারা বলছেন, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে ডিমের কুসুম খেতে কোনো বাধা নেই। কুসুমে আছে খনিজ ও ভিটামিন। এটি শরীরের জন্য নানাভাবে উপকারী। 


জেনে নিন ডিমের কুসুম খাওয়ার কিছু উপকারিতা: 


• পেটের সমস্যায় :


যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে ডিমের কুসুম। মেডিক্যাল নিউজ টুডে অনুসারে, ডিমের কুসুমে আছে ফসিভিটন নামক প্রোটিন। এই প্রোটিন শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থ বের করে দিতে সাহায্য করে। যে কারণে পেটের সমস্যা দূর হয়। তাই চিকিৎসকের নিষেধ না থাকলে নিয়মিত ডিমের কুসুম খেতে পারেন।


• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :


আমাদের সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হলে অনেক অসুখ থেকে দূরে থাকা সম্ভব হয়। তাই এক্ষেত্রে সচেতন হতে হবে। ডিমের কুসুম ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। এতে আছে সালফেটেড গ্লাইকোপেপটাইডস। এই উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী।


• উচ্চ রক্তচাপ কমায় :


উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা ডেকে আনে আরও অনেক রোগ। সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। হাইপারটেনশনে আক্রান্ত রোগীর জন্য ডিমের কুসুম বেশ কার্যকরী খাবার। এতে থাকা পেপটাইডস নামক উপাদানটি হাই রক্তচাপ কমাতে কাজ করে। সেইসঙ্গে আরও অনেক কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে।


• চোখের সমস্যায় :


যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্যও উপকারী হতে পারে ডিমের কুসুম। এতে আছে লিউটিন ও জিয়াজ্যানথিন। এই দুই উপাদান চোখ ভালো রাখতে দারুণ কার্যকরী। এছাড়া ডিমের কুসুমে থাকে ক্যারোটিনয়েডস। এই উপাদান ছানি ও মাসকুলার ডিজেনারেশন দূর করতে কাজ করে। তাই চোখের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে কুসুমসহ ডিম খাওয়ার অভ্যাস করুন।


• যেভাবে খেলে বেশি উপকার :


ডিম সেদ্ধ করে খাবেন। অনেকে বেশি পুষ্টির আশায় আধা সেদ্ধ করে খান। এভাবে খেলে আপনার পেটে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দিনে একটির বেশি ডিম না খাওয়াই ভালো। আপনার যদি ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিমের কুসুম খাবেন। চিকিৎসকের নিষেধ থাকলে বাদ দেবেন।

আরও খবর