আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

শীর্ষ ধনীর তালিকায় ৩ থেকে ২৬ নম্বরে আদানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2023 07:10:04 am

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ক্রমেই নিচের দিকে নামছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নাম। ধনীদের তালিকায় এখন তিনি ২৬ নম্বরে অবস্থান করছেন। গত ২৫ জানুয়ারি ফোর্বস পত্রিকার ধনীদের তালিকায় আদানির অবস্থান ছিল তৃতীয়।


গতকাল বুধবার ফোর্বস ও ব্লুমবার্গের প্রতিবেদনে আদানির অবস্থান হারানোর এ তথ্য জানানো হয়।


ফোর্বসের তথ্যমতে, গতকাল আদানির সম্পদের মূল্য ছিল ৪৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, আদানির সম্পদের মূল্য কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭ বিলিয়ন ডলার।


ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ বিকেল ৫টার দিকে আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার। এরপর প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের আলোচিত সেই প্রতিবেদন। সেখানে আদানির বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে গবেষণা সংস্থাটি ।


এরপরই শুরু হয় আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারদরে রেকর্ড পতন, যা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো উপায়ই আর কাজে লাগছে না। এরপর আদানি গ্রুপের সম্পদ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমেছে।


১৯৮০ সাল থেকে ব্যবসা করছে আদানি গ্রুপ। মূলত সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় যুক্ত তারা। যদিও তিন বছর আগে আদানির সম্পত্তির মূল্য ছিল ৮৯০ কোটি ডলার। তারপর হঠাৎই উত্থান হয় গ্রুপটির। ২০২১ সালে আদানি গ্রুপের সম্পদের মোট মূল্য পৌঁছেছিল চার হাজার কোটি ডলারে। পরের বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দ্বিগুণ হয়ে যায় এই সম্পদ।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৯ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে