আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

ইবির কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতি নবীন বরণ ও নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর খান সভাপতি ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আজমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও কক্সবাজার জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন আকাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সংগঠনটির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, ড. এ কে এম মফিজুল ইসলাম, ড. নূর মোহাম্মদ ও প্রাক্তন ছাত্র সালামত উল্লাহ। অনুষ্ঠানে কক্সবাজার জেলা হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শহীদ জিয়া, আনিসুর রহমান, আরমানুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সামি আল সাদ আওন, ইমরুল হাসান, নুরুল কাদের, সারমান সারওয়ার জিনান, সালাহ উদ্দিন, মাইনুদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সিরাজী, মোঃ জুরশেদুল করিম, রাগিব হাসান মিরাজ, আরফানুল ইসলাম রিফাত, মোঃ হাসান, হাকিম মোঃ আব্দুল্লাহ, ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, আতাহার মাসুম।

এছাড়া দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ সহ-দপ্তর সম্পাদক মোঃ মবিনুল হক। অর্থ সম্পাদক ফারহান মুন্না, সহ-অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন। প্রচার সম্পাদক শরফুদ্দিন শাফিন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইমরান, আইন বিষয়ক সম্পাদক ইনারা হক নিলুফা, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিদ, সাদ্দাম হোসাইন ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক।

ক্রীড়া সম্পাদক শিহাব শাহরিয়ার হিমেল, সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তৌসিফ, সাংস্কৃতিক সম্পাদক নাইমুল ইসলাম ও ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা হামিদ জেসিয়া, জেরিন তাসনীম খুশবু।

সমিতির নতুন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজমির বলেন, আমরা অনেক দূর থেকে পড়াশোনা করতে এখানে জেলা ছাত্র কল্যাণের মাধ্যমে নিজ এলকার কিছু মানুষকে পাই। এটি একটি পরিবারের মতো। সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। আমাকে সমিতির দায়িত্ব দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে সামনের দিনে একসাথে কাজ করে সমিতিকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

আরও খবর