সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত


'স্মার্ট লাইভস্টক,  স্মার্ট বাংলাদেশ ' এ প্রতিপাদ্য  বিষয় নিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাটের  মোরেলগঞ্জেও উপজেলা প্রশাসন এবং  প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত  হয়েছে।  রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়  দিনব্যাপি এ প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 

এসময় সংসদ সদস্য বলেন, পুষ্টি গুনে সমৃদ্ধ উন্নত-শান্তিপূর্ণ দেশ গড়তে গবাদি পশু পালনের বিকল্প নাই। তৃনমুলের পশু পালনকারীরা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শে পশু পালন করলে সুন্দরবন উপকন্ঠের এ উপজেলা হবে গবাদি পশুর অভয়ারণ্য। 

 প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং  প্রাণিসম্পদ  অধিদপ্তর,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ  প্রাণিসম্পদ  প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে এমপি আরও বলেন, দেশ উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ  সদস্য  এম এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রদর্শনীতে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো.জাহিদুল রহমান

আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১১ ঘন্টা ৩৭ মিনিট আগে