ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

লালপুরে স্কুল মাঠ থেকে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং করে অর্থ হাতিয়ে নেয়া হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংএ জানায়, সু নিদ্রিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাতে উপজেলার উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটককরা হয়। আটককৃতরা হলো উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মহরকয়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)। এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে ৫৫হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সাপেক্ষে তাদের আটক করে র‌্যাব বলে প্রেস ব্রিফিংএ জানায় র‌্যাব।

Tag
আরও খবর