সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোরেলগঞ্জে মিথ্যে মামলা থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতারণামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী   আলমগীর শেখ এর স্ত্রী মাসুদা বেগম।  মোরেলগঞ্জ  উপজেলা প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার লক্ষীখালী গ্রামের আলমগীর শেখ এর স্ত্রী মাসুদা বেগম লিখিত বক্তব্যে বলেন, একই ইউনিয়নের বড়ইতলা গ্রামের ছালাম হাওলাদার বাদী হয়ে গত ২৪ জানুয়ারী একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলার নাম্বার ২৬,  ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬,৩০৭,৩৭৯,৩৫৪,৫০৬। উক্ত মামলার ৫ নং সাক্ষী ময়না বেগম লিখিত বক্তব্য বলেন, 

' আমি খুবই গরীব অসহায় একজন নারী।  আসামিরা আমাকে মারপিট করে নাই এবং স্বর্ণের চেইন ছিনতাই করে নাই। আমি কোনদিন স্বর্ণের চেইন ব্যবহার করি নাই। আমি গরীব মানুষ এক ভরি ২ আনা ওজনের স্বর্ণ যার মূল্য ৯০ হাজার টাকা ক্রয় করার সামর্থ্য  আমার বা আমার স্বামীর নাই। 
ময়না বেগম আরও বলেন, মামলার ৩নং স্বাক্ষী মানিক হাওলাদার এর মাথা বাদী নিজেই ব্লেড দ্বারা কাটিয়ে জখম করে এবং হাসপাতালে নিয়ে ভর্তি করে মিথ্যা মামলা দায়ের করেন। আমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বাদী  বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। সাক্ষ্য দিতে  রাজি না হওয়ায় বাদী ও তার অনুসারীরা আমাকে খুন জখম করার হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। 

লিখিত অভিযোগে ভুক্তভোগী মাসুদা বেগম আরো বলেন, মোঃ জালালের অবৈধ টাকার বলে এসব  কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা, হামলা, অত্যাচার নির্যাতন, জোর জুলুম করে জমা জমি জবর দখলের লক্ষে এলাকায় ত্রাস কায়েম করছে 
 আব্দুল হালিম হাওলাদার, হানিফ হাওলাদার, সালাম হাওলাদার, কাদের হাওলাদার, জলিল হাওলাদার, মানিক হাওলাদার, নূর মোহাম্মদ শেখ সহ একাধিক সংঘবদ্ধ চক্র। 

এ ব্যাপারে মামলার বাদী ছালাম হাওলাদার  এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন মিথ্যা মামলা করিনি আমাদেরকে তারা মেরেছে  এবং আমাদের জমা জমির জোর করে তারা ভোগ দখল করছে। 

মাসুদ বেগম  বলেন, মিথ্যা মামলা থেকে বাঁচতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং  আইনি সহায়তা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
আরও খবর






deshchitro-6a26e57dac0c0-080626095333.webp
আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি

১১ ঘন্টা ৩৯ মিনিট আগে