আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ক্ষমতা নয়, বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 10:35:49 am

ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


সোমবার (৬ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।


তিনি বলেন, বিএনপির আন্দোলন যত গর্জে, বাস্তবে তত বর্ষে না। নিঃশব্দ মানববন্ধন করছে তারা। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এমন কী তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে।


বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, তারা রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলে আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে। বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।


তিনি বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না; যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।


সংলাপের কোনো সম্ভবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আপাতত এমন কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়! তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।


বিএনপি ৭১-এর চেতনায় বিশ্বাস করে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা আবার এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি। তাই যতক্ষণ সরকার ক্ষমতায় আছে, জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের।

আরও খবর