দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

ভর্তি শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু জুনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2023 12:06:50 pm

শিক্ষার্থীদের সেশনজট থেকে রক্ষা করতে আগামী জুন থেকেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে এ কথা জানান উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।


এ বিষয়ে উপাচার্য বলেন, দেরিতে ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা পুরো একাডেমিক ক্যালেন্ডারেই পিছিয়ে যাবে। একারণে আমরা জুন থেকেই ক্লাস শুরু করবো। সম্ভব হলে আরো আগে শুরুর চেষ্টা করবো কিন্তু ক্লাস শুরুর সময় পেছাবো না।

ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, আমরা এই মাসেই একটি সভার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণসহ একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে ফেলবো এবং প্রয়োজনীয় সকল তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করবো।


এসময় তিন আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ করছে এটা ভালো বিষয়। আমরা চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও দ্রুত পরীক্ষা নিয়ে নিক। তাহলে শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তবে সবচেয়ে ভালো হতো যদি একটা পরীক্ষার মাধ্যমেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত। 


উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা পর্যায়ে সবচেয়ে বেশী শিক্ষার্থীকে সুযোগ প্রদান করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে ৮৫৭ টি কলেজে ৪ লক্ষ ২০ হাজারের অধিক আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা কলেজগুলো একসময় নিজেদের অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করলেও বর্তমানে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর নির্ভর করে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

আরও খবর





6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৯ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে