ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না রংপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশের সড়ক-বন্দর ব্যবহার করতে পারবে ভুটান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 12:09:55 pm

আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভুটানকে বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চুক্তি করতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, ভুটান একটি ল্যান্ড লক (ভূমিবেষ্টিত) দেশ। আমদানি-রপ্তানিতে তাদের নিজস্ব কোনো নদী বা সমুদ্রবন্দর নেই। সেক্ষেত্রে তারা ভারতের কাছেও একই ধরনের সুবিধা নিয়ে থাকে। এখন বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহার করে আমদানি-রপ্তানির কাজ চালানোর একটি সুযোগ তারা পাচ্ছে।


মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আওতায় ভুটান বাংলাদেশের ভূখণ্ড আমদানি-রপ্তানির প্রয়োজনে ব্যবহার করতে পারবে। বন্দরও ব্যবহার করতে পারবে। এই চুক্তি অনুমোদনের পর এখন বিষয়টি এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) কাছে যাবে। এর জন্য তারা কী পরিমাণে বা কী হারে রাজস্ব দেবে সেটা এনবিআর ঠিক করবে। সবকিছু শেষে চূড়ান্ত একটি চুক্তি হবে।


এ সময় তিনি জানান, বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও ট্রানজিট চুক্তি আছে। ট্রানজিট চুক্তির আলোকে ভারত বাংলাদেশের কয়েকটি বন্দর ও সড়ক ব্যবহার করছে।

আরও খবর




deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে