আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাজউক চেয়ারম্যানের মেয়াদ আরও ১ বছর বাড়লো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:40:36 pm

রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক পুনরায় নিয়োগ পেয়েছেন মো. আনিছুর রহমান মিয়া। এর আগে গত বছরের ৪ জুন রাজউকের চেয়ারম্যান হন তিনি।


সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।


তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে কর্মরত সচিব মো. আনিছুর রহমান মিয়াকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে তাকে একবছর মেয়াদী রাজউকের চেয়ারম্যান (সরকারের সচিব) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


গত বছর রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আনিছুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আনিছুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার-এর ১৯৯৩ (একাদশ) ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৩ সালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে কাজের স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক একাধিক পুরস্কারে ভূষিত হন।

আরও খবর