শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

নান্দাইল পাইলটি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত


উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে পাইলটি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্টিত হয়েছে।


শনিবার (১৮ মার্চ) নান্দাইল পাইলটি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নান্দাইল আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। 


সকা ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের উপর দলগত ডিসপ্লে,স্কাউট, শ্রেণিভিত্তিক ও ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।


বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

আরও খবর






6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৩ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে