দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারকে বাড়ি প্রদান


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমিহীন গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ফুলবাড়ী উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। ২২ মার্চ সকাল ১০ টায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ৭ টি জেলার ১ শত ৫৯ টি উপজেলায় একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এসময় উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে উপজেলার ২৫ টি পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ গৃহ প্রদান করা হয়।


উপজেলা পরিষদ হলরুমে গৃহ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম‍্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাব রেজিস্ট্রার ইয়াছির আরাফাত, সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মনিরুজ্জামান মানিক প্রমূখ।


আরও খবর