বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে 'ডিবেট প্রিমিয়ার লীগ' প্রতিযোগিতা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে 'ডিবেট প্রিমিয়ার লীগ এবং নারী বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ২০২৩' অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মোট ১২ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২ দল ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয় 'বিউটি বোর্ডিং' এবং রানার্সআপ হয় 'অমর একুশ' দল।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশীলতা বিস্তারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে বিতর্ক চর্চা। আর তাই শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশীলতা বিকাশের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিভিন্ন সময়ে নানা বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ভবিষ্যতে আরো সুন্দর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বলে প্রত্যাশা রাখি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিতার্কিকরা সবসময় সময়োপযোগী সংকট ও সমস্যা নিয়ে মুখ খুলে কথা বলে, যুক্তি তুলে ধরে সমাধানের পথ দেখিয়ে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এরই পরিক্রমায় আজকের এই সুন্দর আয়োজন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মোস্তফা কামাল, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মো আইনুল ইসলাম, ডিবেটিং সোসাইটির মোডারেটর মো. মেফতাহুল হাসান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন উপস্থিত ছিলেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর