আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বিশ্ববিদ্যালয়ের ল্যাব ঘুমিয়ে থাকলে সেই দেশের উন্নতি হয় না : যবিপ্রবির উপাচার্য

© ফাইল ছবি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) "ন্যানো-বায়ো এন্ড এডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) " ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। 


গতকাল মঙ্গলবার(২১শে মার্চ) সকাল ১০ ঘটিকায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের তৃতীয় তলায় কেমিকৌশল বিভাগে সংষ্কৃত এ ল্যাবের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।


এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো গবেষণাগার। আর এ গবেষণাগারের মূল চালক তোমরা শিক্ষার্থীরা। তোমরাই পারবে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে। তোমাদের দ্বারাই ভালো মানের গবেষণা হবে যা এ বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য সবচেয়ে বড় পাওয়া।


তিনি আরো বলেন, একটি বিশ্ববিদ্যালয় কোন সময় ঘুমাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থীর যে কোন সময় গবেষণার কাজ থাকতে পারে। এখন একজনের গবেষণার কাজ আছে তো অন্য সময় অন্য জনের। বিশ্ববিদ্যালয়ের ল্যাব ঘুমিয়ে থাকলে সেই দেশের উন্নতি হয় না।


এ সময় উপস্থিত ছিলেন, "এনএএমই" ল্যাবের পরিচালক ড. মো. জাভেদ হোসেন খান। যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. জাকির হোসেন। যবিপ্রবির প্রক্টর ড. হাসান আল-ইমরান, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।


উল্লেখ্য, ড.জাভেদ হোসেন খানের হাত ধরে ২০১৩ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "ন্যানো-বায়ো এন্ড এডভান্সড ম্যাটেরিয়ালস-এনএএমই " ল্যাব এর সূচনা হয় । "এনএএমই" ল্যাব মূলত ন্যানো বায়ো সায়েন্স, ন্যানো-টেকনোলজি এবং এডভান্স ম্যাটেরিয়াল ইন্জিনিয়ারিং নিয়ে কাজ করে থাকে। এ পর্যন্ত এ ল্যাব থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বিএসসি, এমএসসি,এমফিল ডিগ্রি নিয়েছেন। পরবর্তীতে তারা দেশ বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং অনেকে অধ্যয়নরত আছেন। অনেকে দেশসেরা কোম্পানিতে চাকরি করছেন। এছাড়া এ ল্যাব থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ এর অধিক গবেষণা প্রনন্ধ ও কনফারেন্স পেপার বিশ্বসেরা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।


"এনএএমই" ল্যাব এ পর্যন্ত দেশি বিদেশি প্রায় ২০ টির অধিক প্রোজেক্ট সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে এ ল্যাবে শিক্ষা মন্ত্রনালয়, আইসিটি মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও যবিপ্রবির বেশ কিছু প্রোজেক্ট চলমান আছে।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে