আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কিসমিস ভেজানো পানিতে রয়েছে যে উপকারিতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 03:08:39 am

মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তবে কিসমিসের পানির যে কত উপকারিতা রয়েছে তা অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না। কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে।


◾ জেনে নিন ৭ দিন কিসমিস ভেজানো পানি খেলে শরীরে কি উপকারগুলো হয়:


১. কিসমিস ভেজানো পানিতে রয়েছে কার্বোহাইট্রেট, যা এনার্জি জোগায়। গবেষণায় দেখা গিয়েছে যে, কিসমিস ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। কিসমিস থেকে পাওয়া যায় ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখে প্রাণবন্ত।


২. মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তা ছাড়া পায়েস, চাটনির মতো নানা পদেও ব্যবহার হয়ে থাকে কিসমিস। তবে এর রয়েছে আশ্চর্য উপকারিতা, যা অনেকেই জানেন না। আয়ুর্বেদে কিসমিস পানিতে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়। দেখুন কীভাবে তা খাবেন।


৩. দু কাপ পানির মধ্যে ১৫০ গ্রাম কিসমিস ভেজান। ভেজানোর আগে কিসমিস ধুয়ে নিতে হবে। এবার সারারাত এভাবে রেখে দিন। তারপর সকালে ছেঁকে নিয়ে তা হালকা গরম করে নিন। সকালে খালি পেটে পান করুন। তারপর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না। 


৪. কিসমিস ভেজানো পানি হার্ট ভালো রাখে। শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে দেয়। রয়েছে ভিটামিন ও মিনারেল। ভালো রাখে লিভার-কিডনি। এমনকী টক্সিনও বের করে দেয় শরীর থেকে। সঙ্গে এই পানি হজম শক্তি বাড়িয়ে দেয়।


৫. ভেজানো কিসমিস আপনি চাইলে খেতে পারেন। না খেলেও ক্ষতি নেই। সপ্তাহে অন্তত ৪ দিন খালি পেটে এই পানি খেলে ১ মাসের মধ্যেই ফল পাবেন হাতেনাতে। বিশেষ করে মেয়েরা এই রুটিন ফলো করুন। কারণ মেয়েদের মধ্যে রক্তসল্পতার সমস্যা একটু বেশিই দেখা যায়। এবং এক্ষেত্রে কিসমিসে থাকা আয়রন বিশেষভাবে কাজে দেয়।


◾যেভাবে খাবেন কিসমিস :


কিসমিস রাতভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজেই দ্রবণীয় হয়ে যায়। ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীর আরও সহজে নিতে বা শোষণ করতে পারে। তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিসসহ পানি পান করলে মিলবে নানা উপকারিতা।

আরও খবর