আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বেইলি রোডের অভিজাত ইফতার দামেও চড়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:24:20 am

রমজানে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতারের বেশ সুখ্যাতি আছে। রোজার দিনগুলোতে সেখানে বাহারি ইফতার পণ্যের পসরা বসে। দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে শুধু চকবাজারই নয়, রাজধানীর বেইলি রোডের অভিজাত ইফতারও বেশ ঐতিহ্যবাহী। পুরান ঢাকার পাশাপাশি রমজান মাসে বেইলি রোডেও ইফতার বিক্রির হিড়িক পড়ে। এখানেও বিক্রি হয় নানা ধরনের ইফতারসামগ্রী।


রমজানের দ্বিতীয় দিন শনিবার (২৫ মার্চ) দুপুরে বেইলি রোডের ইফতার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নগরীর নানা প্রান্ত থেকে ক্রেতারা আসছেন ইফতার কিনতে। দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, পুরো রমজানজুড়েই তাদের বেচাকেনা ভালো থাকে। এবারও তারা ভালো ব্যবসা প্রত্যাশা করছেন। তবে ক্রেতারা জানিয়েছেন, এ বছর ইফতার পণ্যের দাম অনেক বেশি। চড়া দামে ইফতার পণ্য কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন।


বেইলি রোডের এই দোকানগুলোতে বছরের অন্য সময় ফাস্টফুড ও পিঠা বিক্রি হলেও রমজানে দোকানিরা ইফতারসামগ্রী বিক্রিতেই ব্যস্ত থাকেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে বেচাকেনা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।


জানা গেছে, সেখানকার দোকানগুলোর মধ্যে নবাবী ভোজ, পিঠা ঘর, জাগেরী রেস্টুরেন্ট ও ক্যাপিটাল ইফতার বাজার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। এসব রেস্টুরেন্টে ইফতারসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের চপ, কাবাব, কাচ্চি বিরিয়ানি (খাসি), ফিরনি, খাসির লেগ রোস্ট, বোরহানি, চিকেন রোস্ট (আস্ত), চিকেন ফ্রাই, চিকেন সমুচা, চিকেন ললি, মগজ ভুনা, খাসির হালিম, খাসির গ্রিল চাপ, গরুর চাপ, লুচি, ভেজিটেবল রোল, স্প্রিং রোল, কিমার চপ, পেঁয়াজু, বেগুনি, বেসন চপ, ছোলা, বাসমতির জর্দা, চাটনি, পনির সমুচা, নিমক পোড়া, বুন্দিয়া, হালিম, দইবড়া ও কিমা পরোটা এখানে খুব জনপ্রিয়।


বাজার ঘুরে দেখা গেছে, এ বছর সব ধরনের ইফতার পণ্যের দাম বেড়েছে। বিফ শিক কাবাব ২০ টাকা, মাটন বঁটি কাবাব ১০ টাকা, চিকেন বঁটি কাবাব ১০ টাকা এবং অন্য সব ইফতার পণ্যের দাম ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।


রাজধানীর মালিবাগ থেকে বেইলি রোডের পিঠা ঘরে ইফতার কিনতে আসেন সাইফুল ইসলাম। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করা এই ক্রেতা ইফতার কিনে বাসায় ফেরার সময় তিনি বলেন, এখানকার ইফতারের মান বেশ ভালো। তাই ইফতার কিনতে এলাম। তবে প্রায় সব ইফতারের দাম বেশি মনে হচ্ছে। গত বছর তুলনামূলক আরও কম ছিল।


নবাবী ভোজে ইফতার কিনতে মুগদা থেকে আসেন আমিনুল হক সুমন। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি। আগে ২২০ টাকার তেহারি এখন ২৮৫ টাকা। হালিমের হাড়ি গতবারের চেয়ে দাম বেড়ে ২০০ থেকে ৩০০ টাকা, বিফ আইটেমেও ১০০ থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা। এসব ইফতারের দাম বাড়লেও কমেছে পরিমাণ। 


দোকানিরাও বলছেন, সবকিছুর দাম বাড়ায় খরচ বেড়েছে। তাই দামও বেড়েছে। পিঠা ঘরের বিক্রয়কর্মী রাকিব বলেন, ইফতার তৈরি করতে যেসব জিনিস কিনতে হয় সেগুলোর দাম বেশি হওয়ায় খরচ বেড়েছে। সেজন্য দামও কিছুটা বাড়তি।

আরও খবর