আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 05:26:58 am

© সংগৃহীত ছবি


প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।


সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সোমবার (২৭ মার্চ) সকাল ৬টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।


ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে