রাজধানীর কাঁটাবন সিগন্যাল সংলগ্ন নয়তলা ভবনের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে ৯ ইউনিট বাড়ানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, আগুনের সূত্রপাত ভবনের পাঁচতলা থেকে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২০ ঘন্টা ২৩ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২০ ঘন্টা ২৬ মিনিট আগে
২১ ঘন্টা ৯ মিনিট আগে
২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২২ ঘন্টা ০ মিনিট আগে
২২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে