রাজধানীর ভাটারা এলাকার একটি ভাঙারির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ভাটারা এলাকার একটি ভাঙারির দোকানে আগুনের খবরে প্রথমে দুই ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুই ইউনিটসহ মোট চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২০ ঘন্টা ২৩ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ ঘন্টা ১০ মিনিট আগে
২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ ঘন্টা ১ মিনিট আগে
২২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে