রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে শতবর্ষী মসজিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:27:43 pm

ভৈরবে ১৪০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পঁচু বেপারী মসজিদটি সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে। প্রথমদিকে টিনশেড থাকলেও ১৯৩৪ সালে (১৩৪১ বঙ্গাব্দ) ইট, বালি, সিমেন্ট দিয়ে মিনারসহ মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপরে প্রায় ৯০ বছরেও এই মসজিদটি সংস্কার করা হয়নি।


সরেজমিনে দেখা যায়, মসজিদটি নামাজের উপযোগী থাকলেও ভেতরের পলেস্তারা খুলে পড়ছে। কোনো কোনো জায়গায় দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এ কারণে মুসল্লিরা ভয়ে ভয়ে নামাজ পড়েন।


মসজিদে আগত নজরুল মিয়া বলেন, শতবছর পুরোনো মসজিদটিতে এক সময় মুসল্লিদের নামাজের জায়গা হতো না। এখন সংস্কারের অভাবে মসজিদটির অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। চুন, সুরকি খসে পড়ছে। ভয়ে অনেকে মসজিদে আসেন না। কখন যেন ভেঙে পড়ে মসজিদটি।


মসজিদের সাবেক ক্যাশিয়ার মোশারফ হোসেন বলেন, ৬০ বছর ধরে এই মসজিদের কমিটিতে ক্যাশিয়ারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। শত বছরের পুরোনো মসজিদটি ঐতিহ্য ধরে রাখতে সংস্কারের কোনো বিকল্প নেই। পাশে রেললাইন থাকায় ট্রেন আসলে মসজিদটি কেঁপে ওঠে। মুসল্লিদের নামাজে অনেক সময় ধ্যানও নষ্ট হয়ে যায়। এখন পর্যন্ত মসজিদটি সংস্কারে সরকারিভাবে কোনো সহায়তা আসেনি। বৃষ্টি আসলে ছাদের ফুটো দিয়ে পানি পড়ে, নামাজে ব্যাঘাত ঘটে।


স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ ভূঁইয়া বলেন, গতবছর রমজানে এতেকাফে বসা মুসল্লিরা বৃষ্টির পানির কারণে মসজিদ থেকে বের হয়ে বাইরে অবস্থান নিয়েছিলেন। বৃষ্টি এলে মসজিদের ভেতরে হাঁটু পানি হয়ে যায়। মসজিদের অনেক জায়গা আছে। প্রয়োজনে নতুন একটি মসজিদ করে দিলেও মুসল্লিরা নামাজ পড়তে পারবেন।


তিনি আরও বলেন, দ্রুত সংস্কার না হলে শতবর্ষী মসজিদটি ঐতিহ্য হারানোর পাশাপাশি হারিয়ে যাবে।


মসজিদের বর্তমান ইমাম হাফেজ উমর ফারুক বলেন, ১৪০ বছরের পুরোনো এ মসজিদে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধার ইউনিয়নের একজন প্রথম ইমামতি শুরু করেন। পরে কালিকাপ্রসাদের একজন ইমাম প্রায় ৬০ বছর ছিলেন। তারপর ফেনীর একজন ইমাম ৪০ বছর ইমামতি করেন। পরে তার ছেলে মাওলানা জোবাইয়েদ ২৭ বছর ইমামতি করেন। তারপর আমি এ মসজিদে ২০০৯ সালে যোগদান করি।


তিনি বলেন, মসজিদের বয়স অনুযায়ী এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আমি যোগদানের পর থেকেও দেখিনি। মসজিদের ভেতরে ছাদ দিয়ে পানি পড়ে। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হয়। এখন আমাদের দাবি, মসজিদটি পুনর্নির্মাণ করা হোক নতুবা সংস্কার করা হোক।


মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, প্রায় ১৪০ বছর পুরোনো এই মসজিদ। এক সময় এই মসজিদ এলাকায় রেল কলোনি ছিল। লোকজন ফেরি দিয়ে আশুগঞ্জ-ভৈরব যাতায়াত করতো। মানুষের সমাগম ছিল অনেক বেশি। এখন রেল ব্রিজ হওয়াতে মানুষের সংখ্যাও কমে গেছে।


তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে মসজিদের বিভিন্ন ভাঙা জায়গা এরইমধ্যে সংস্কার করেছি। মসজিদের পাশে আমার বাড়ি না হওয়ায় আমি নিয়মিত যেতে পারি না। তবে মসজিদটি সংস্কারের জন্য আমি স্থানীয়দের নিয়ে একটি উদ্যোগ নিয়েছি।


মোশারফ হোসেন আরও বলেন, পাশের মেঘনা ডিপোঘাটের কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় মসজিদটি পরিচালনা করে যাচ্ছি। এরইমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের মৌখিকভাবে জানিয়েছে, মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে যেন ভাঙা না হয়। তবে আমরাও চাই শত বছরের পুরোনো মসজিদটির ঐতিহ্য বজায় থাকুক।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে সম্প্রতি খোঁজ নিয়ে জেনেছি, ভৈরবে একটি ১৪০ বছরের পুরোনো মসজিদ আছে। আমি মসজিদটির সংস্কারের বিষয়ে এখনো কোনো চিঠি বা আবেদন পাইনি। তবুও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত খবর নিয়ে খুব দ্রুত মসজিদটি সংস্কারের ব্যবস্থা করা হবে।

আরও খবর