আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বঙ্গবাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই, দিশেহারা ওমর ফারুক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 06:24:10 am

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ওমর ফারুক নামে এক ব্যবসায়ীর পাঁচটি দোকান পুড়ে ছাই গেছে। মার্কেটের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। দুই হাত তুলে তাকে মোনাজাত করতে দেখা গেছে।


ঘটনাস্থলে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ব্যবসায়ী ওমর ফারুকের সঙ্গে কথা হয়। দিশেহারা ওমর ফারুক বলেন, বঙ্গবাজার মার্কেটে আমার পাঁচটি দোকান রয়েছে। দোকানগুলোতে ঈদ উপলক্ষে পাঁচ কোটি টাকার মালামাল ছিল। সব আগুনে পুড়ে ছারখার। আমি এখন কি করবো? এত টাকার লোন কীভাবে পরিশোধ করবো।


বঙ্গবাজার মার্কেটের দোকানি লিয়াকত বলেন, তার দুইটি দোকান রয়েছে। দুই দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। ঈদ উপলক্ষে গত সপ্তাহে মালামালগুলো আনা হয়।


এর আগে মঙ্গলবার সকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।


তিনি বলেন, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় সবগুলো ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। সকালবেলা সড়ক ফাঁকা থাকায় দ্রুতই সবাই চলে আসবে। এছাড়া ঢাকার আশপাশের ইউনিটগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট।


আগুন নিয়ন্ত্রণে এরইমধ্যে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল অংশ অংশ নিয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাতের কোনো খবরও পাওয়া যায়নি।

আরও খবর