প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

পুড়ছে বঙ্গবাজার, কিছু মালামাল বাঁচানোর আপ্রাণ চেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 07:21:31 am

ভয়াবহ আগুনে জ্বলছে বঙ্গবাজার। এরই মধ্যে বঙ্গমোর্কেট, অ্যানেক্সকো টাওয়ারসহ আশপাশের বেশ কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়েছে। আগুনের মধ্যেও দোকানের মালামাল পোড়া থেকে বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও তাদের স্বজন-কর্মীরা।


অ্যানেক্স মার্কেটের পাঁচতলা থেকে নিচে মালামাল ছুড়ে ফেলতে দেখা গেছে অনেক দোকানিকে। এর মাধ্যমে নিজের দোকানের মাল পোড়ার হাত থেকে বাচানোর শেষচেষ্টা করছেন তারা।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমার দুই দোকানের সব মাল পুড়ে গেছে। আমার বন্ধু হাসান ভেতর থেকে মালামাল পোড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তারও অধিকাংশ মালই পুড়ে গেছে। যে কয়েক পিস বাঁচাতে পারছে, তা হাতেগোনা।


রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় একে একে ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা।

আরও খবর