প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

কিছুক্ষণ পর পর বিকট শব্দ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 08:34:21 am

স্মরণকালের ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। সময় যত‌ই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা। সাড়ে ৫ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।  তবে এখন কিছুক্ষণ পর পর ভেতর থেকে বিকট শব্দ হচ্ছে।  তবে এগুলো কিসের শব্দ তা জানা যায়নি।


এদিকে বঙ্গবাজারের সঙ্গেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর।‌ অথচ এতো কাছে থেকেও দীর্ঘ ৬ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে সফল হতে পারেনি।  


আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অর্ধশতাধিক ফায়ার ইউনিট কাজ করলেও এখনও নেভানো সম্ভব হচ্ছে না আগুন।


রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।


মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত নিহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আরও খবর