মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ৮ রানে হারালো বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। শুরুতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। 


টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে ধাক্কা খেলেও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে জাকিরের ভরসায় ১৩৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। 


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপদে পড়ে তাঁরা। ১৫ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান দল। তবুও ব্যাট হাতে লড়াই করে গিয়েছেন ফাহিম আশরাফ। তাঁর ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করে রিশাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত লড়াই করে হারল পাকিস্তান ।  ০৯ রানে জয় পেয়ে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।  


উল্লেখ্য, তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। পরবর্তী ম্যাচ আগামী ২৪ জুলাই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024