|
Date: 2025-07-25 22:19:51 |
জুলাই অভ্যুল্থানের বর্ষপূর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আবু সাঈদ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোর ও ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
এসময় এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন এনডিএফ বিডি এর কো-চেয়ারম্যান ও নৈয়ায়িক, খুবি'র সাবেক সভাপতি বি এম আফসান আক্তার এ্যানি, আইইউডিএস এর সাবেক আহ্বায়ক নোমান ইবনে বাসার, রাবি'র শহীদ শামসুজ্জোহা হল বিতর্ক সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ, সাবেক টিভি বিতার্কিক মোঃ খালিদ হাসান, ও জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, বিটিভি এর নির্দেশক নাজমুল হুদা আজাদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, আইইউডিএস সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী ও ইয়াসিরুল কবির সৌরভ। এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করছেন সহ-সমন্বয়ক পংকজ রায়।
১১টি গ্রুপে ২২ বিভাগের মাঝে প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড শেষে এতে বিজয়ী বিভাগগুলো হলো- অর্থনীতি, আইন ও ভূমি ব্যবস্থাপনা, আল-ফিকহ অ্যান্ড ল', কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, উন্নয়ন অধ্যয়ন এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। আগামীকাল কোয়ার্টার ও সেমি-ফাইনাল এবং আগামী ২ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক।
বক্তব্যে অতিথিরা বলেন, 'বিতর্ক হচ্ছে সৃষ্টিশীলতার জায়গা। বিতর্কের মাধ্যমে নিজের মতামত ও যু্ক্তি তুলে ধরার ছন্দ আয়ত্ত করা সম্ভব হয়। জুলাই- আগস্ট অভ্যুল্থানের বর্ষপূর্তিতে ত্যাগীদের স্মরণে এমন আয়োজন অব্যহত রাখা জরুরি। জুলাই অভ্যুল্থান ছিলো ছাত্রদের, তাই আগামীর শিক্ষাপ্রতিষ্ঠানের সকল আয়োজন হওয়া উচিত জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশের কেন্দ্র।'
© Deshchitro 2024