দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 


সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আবহাওয়া অফিসের অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024