শার্শা উপজেলা ওলামাদলের সহ-সভাপতি কাসেদ আলীর মৃত্যু: বিভিন্ন মহলের শোক যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহ-সভাপতি কাসেদ আলী মৃত্যবরণ করেছেন।ইন্না-লিল্লাহে,,,,,, রাজিউন)। বুধবার(৩ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত কাসেদ আলী বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের পিতা।তিনি বাগআঁচড়া ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।রাজনৈতিক জীবনে তিনি বিএনপির উপজেলা ও ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান,তার পিতার আগে হৃদযন্ত্রে রিং বসানো ছিলো। হঠ্যাৎ গত সোমবার আসর নামাজ আদায় করার সময় তার পিতা হৃদযন্ত্রের ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল পরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীন এই বিএনপি নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024