|
Date: 2025-09-07 15:37:05 |
বিএম হেমায়েত হোসেন স্মৃতি ৮ দলীয় টুর্নামেন্টের ফাইনালে ঘাঘা সবুজ সংঘ একাদশ চ্যাম্প নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা মাঠে দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হলো জমকালো ফুটবল উৎসব। ঘাঘা সবুজ সংঘ আয়োজিত বিএম হেমায়েত হোসেন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শকের ঢল নামে। এ আয়োজনে এলাকাবাসী আনন্দিত হয়ে খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় ঘাঘা সবুজ সংঘ একাদশ ৫–৩ গোলে সিডি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে স্বর্গ তিনটি এবং রাজু দুটি গোল করেন। প্রতিপক্ষ সিডি একাদশ প্রাণপণ লড়াই করলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। মাঠজুড়ে উল্লাস আর তুমুল করতালির মধ্যে খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
© Deshchitro 2024