|
Date: 2025-09-10 20:06:26 |
লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটির সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মৃধাকে মনোনীত করেছে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমিটি।
এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার ছেলে নড়াইল জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা আমার প্রিয় আব্বাজানকে এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমি জেলা মুক্তিযোদ্ধা কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
© Deshchitro 2024