|
Date: 2025-09-21 21:27:15 |
রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১০৫০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৬০০ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
© Deshchitro 2024