নড়াইল, ১ অক্টোবরঃ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম আজ মঙ্গলবার লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ঐতিহ্যবহী দিঘলিয়া সাহপাড়া মন্দিরে সবার উদ্দেশ্যে বলেন— “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি—যে সম্প্রদায়ের মানুষই থাকুক না কেন, কাউকে পাহারা দিয়ে রাখতে হবে না। এ দেশ সম্প্রীতির দেশ। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।”


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা।




দিঘলিয়া ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা বলেন— “আমরা চাই সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যেন আমাদের পাশে থাকেন। আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের মণ্ডপে এসে খোঁজখবর নিয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। এই ধরনের উদ্যোগ সম্প্রীতি আরও বাড়িয়ে তোলে।”এ সময় উপস্থিত ছিলেন—


নড়াইল জেলা বিএনপির নড়াইল সদর  সাধারণ সম্পাদক মুজাহিদুর  রহমান পলাশ, পৌর বিএনপি নেতা ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক সেলিম কাজী


দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,বিএনপি নেতা নিয়ামত মোল্লা,


কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিকরুল মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ বাবু,

উপজেলা বিএনপি নেতা সৈয়দ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইকরামুল 

উপজেলা যুবদল নেতা নজরুল ফকির, কামাল হোসেন সাবেক ছাত্রনেতা মোঃ সাজ্জাদ ঠাকুর,


এছাড়াও আরও অনেক নেতাকর্মী ও স্থানীয় পূজা উদযাপন  কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024