‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার "হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে'র সহ-সভাপতি সাংবাদিক আশরাফ আহমেদ এর পিতা গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।তিনি জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাসিন্দা ছিলেন।

‎বুধবার দিবাগত রাত ১:১৫ মিনিটের সময়  ইন্তেকাল করেন, তিনি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মুত্যু কালে তিনি পাঁচ  পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের  গফরগাঁও উপজেলায় প্রথম জানাজা ও যোহরবাদ মরহুমের নিজ গ্রাম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে দ্বিতীয়  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎সাংবাদিক আশরাফ আহমেদ এর  পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন
‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024